Author: সংবাদ প্রবাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাইলেও তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে বিদ্যমান তালিকা থেকে প্রতীক বেছে নিয়ে জানাতে বলা হয়েছে। সময়ের মধ্যে না জানালে কমিশন নিজ বিবেচনায় দলটিকে প্রতীক বরাদ্দ দেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার। নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীক নেই, তাই তা দেওয়ার সুযোগও নেই। আমরা দলটিকে লিখিতভাবে জানিয়েছি, আগামী ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প চাহিত প্রতীক জানাতে হবে।…
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের নেতারা সোমবার (১৩ অক্টোবর) ‘গাজা ঘোষণাপত্রে’ স্বাক্ষর করেছেন। মিশরের শারম আল-শেখ শহরে আয়োজিত শীর্ষ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর হয়। খবর এএফপি’র। ঘোষণাপত্র স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আজকের এই চুক্তি টিকে থাকবে—এটি কেবল একটি যুদ্ধবিরতি নয়, এটি শান্তির নতুন অধ্যায়।” গাজা ঘোষণাপত্রে স্বাক্ষরের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি ও জিম্মি বিনিময় সম্পন্ন হয়। হামাস উপত্যকায় দুই বছর ধরে আটক রাখা সর্বশেষ ২০ জন ইসরায়েলিকে মুক্তি দেয়, আর এর বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে ১ হাজার ৯৬৮ জন…
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংস্থার মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন লাগার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। তিনি আরো বলেন, “আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়া এখনো…
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন এবং কৃষিজাত পণ্য—বিশেষ করে ফল রপ্তানি সম্প্রসারণে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন। সোমবার (রোম সময়) এফএও সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও সংস্থাটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকের শুরুতে ড. কু অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি উচ্চ সাফল্য অর্জনকারী দেশ। এফএও প্রযুক্তিগত সহায়তা, উদ্ভাবন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে।” প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এফএও’র দীর্ঘদিনের সহযোগিতার জন্য…
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন দাবি-দাওয়ার নামে যে আন্দোলনগুলো জোরালো হবে, সেগুলোকে কোনো ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশে আরেকটি ১/১১ সৃষ্টি করার ষড়যন্ত্র হতে পারে—এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ফেরলে কারো রক্ষা হবে না। সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে দলের জেলা ও উপজেলা সমন্বয় সভার শেষে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলন বেশি তীব্র হবে। খোলা চোখে মনে হতে পারে সাধারণ চাকরিজীবী বা শিক্ষার্থীরা আন্দোলন করছে, কিন্তু ভেতরে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা থাকবে।” তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন,…
দক্ষিণ আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে একটি মহাসড়কের খাড়া পাহাড়ি পথে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দক্ষিণ আফ্রিকার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উল্টে যাওয়া বাসের ভেতরে এখনো কিছু যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সম্প্রচারক এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছেন। লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট ম্যাথি জানান, নিহতদের…
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাশার রোডসংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর–৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন কর্মরত কর্মকর্তা এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) আছেন। এছাড়া…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও নির্বাচনে যেতে পারে, আবার কোনো জোটের মাধ্যমেও অংশ নিতে পারে। তবে যদি জোট হয়, এনসিপি নামেই নির্বাচনে যাবে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, শাপলা প্রতীকেই নির্বাচন করব।” শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা আইন বিশেষজ্ঞ, সচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দেওয়ায় আইনগত কোনো বাধা নেই। আমরা আশা করি, স্বাধীন নির্বাচন কমিশন কোনোভাবে প্রভাবিত হবে না এবং আমরা এই প্রতীকেই নির্বাচনে অংশ নিতে পারব।” ফেব্রুয়ারিতে…
মিশরের শারম আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তাঁর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন এবং এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তে সময় সংকটের কারণে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না। এর আগে আজ সকালে হোয়াইট হাউস ও মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, নেতানিয়াহু গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। রোমের সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মূল বক্তব্যের পর অধ্যাপক ইউনূস গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত আছে। বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এবং বিকেল ৫টা ১৫ মিনিটে জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দিনশেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক…
