Author: সংবাদ প্রবাহ

বিশ্বখ্যাত মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) যুক্তরাজ্যে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। অভিযোগ, তাদের বেবি পাউডারে ক্যান্সার–সৃষ্টিকারী উপকরণ ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিবিসি জানায়, তিন হাজারের বেশি মানুষ ‘অ্যাসবেসটস’–সমৃদ্ধ ট্যালকম পাউডার বিক্রির অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়, ১৯৬০-এর দশক থেকে জে অ্যান্ড জে তাদের পাউডারে ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইট নামের দুটি খনিজ ব্যবহার করে আসছে, যা অ্যাসবেসটস হিসেবে শ্রেণিভুক্ত—এবং ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। এ উপকরণ থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে কোনো সতর্কতা দেওয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটি একে ‘বিশুদ্ধ ও নিরাপদ’ পণ্য হিসেবে প্রচার করেছে। অন্যদিকে জনসন অ্যান্ড জনসন অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের…

বিস্তারিত

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি (চরম দণ্ড) দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১–এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি বলেন,  “সকল অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা। সে অনুশোচনাহীন ও হৃদয়হীন অপরাধী। তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ নাগরিক হত্যার দুঃসাহস না করে।” তাজুল ইসলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘গ্যাং অব ফোর’-এর সদস্য হিসেবে উল্লেখ করে তারও সর্বোচ্চ শাস্তির আবেদন জানান। প্রসিকিউটর বলেন, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতকে সহায়তা করেছেন, তাই তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ সিদ্ধান্ত নেবে। তিনি…

বিস্তারিত

সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মুঠোফোন ভেঙেছেন সাদাপাথর ও বালু লুট–কাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী আবদুল ওয়াদুদ (আলফু)। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে তাঁকে আদালতের চতুর্থ তলা থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করছিলেন। সে সময় ওয়াদুদ ডিবিসি নিউজের সাংবাদিক নয়ন সরকারের মুঠোফোন কেড়ে ভেঙে ফেলেন। অন্যদিকে তাঁর ছেলে কাজী বায়জিদ আহমেদ আরেক সাংবাদিক বিশাল দের ফোন নিয়ে ভিডিও মুছে দেন। এ ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেছেন সাংবাদিকেরা। নয়ন সরকার অভিযোগ করেন, পুলিশ তাঁর ফোন নেওয়ার সময় নীরব ছিল। সিলেট আদালত পুলিশের পরিদর্শক জামশেদ…

বিস্তারিত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, কারখানাটিতে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। কেউ আটকা পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে, তবে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া…

বিস্তারিত

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) মাধ্যমে ঋণ জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের তিন মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিন মামলার অভিযোগে বলা হয়, নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘এ এম ট্রেডিং’, ‘মোস্তফা অ্যান্ড কোং’ ও ‘সাইফুল অ্যান্ড কোং’-এর নামে ২০১৩ সালে প্রায় ৯০ কোটি টাকার মেয়াদি ঋণ অনুমোদন ও বিতরণের পর তা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। ঋণ অনুমোদনের সময় সিআইবি রিপোর্ট…

বিস্তারিত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় নিহতরা সবাই আফগান নাগরিক। তিনি দাবি করেন, আফগান বাহিনী পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং কয়েকটি ঘাঁটি ও ট্যাংক দখল করেছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, আফগান তালেবানরা স্পিন বোল্ডাকে চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়, যা পাকিস্তানি সেনারা প্রতিহত করেছে। আইএসপিআর দাবি করেছে, ওই সংঘাতে ১৫ থেকে ২০ জন…

বিস্তারিত

জুলাই জাতীয় সনদ নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও জানানো হয়, আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ কারণেই আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে…

বিস্তারিত

প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় থেকে সরে গেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান। এর আগে বেলা আড়াইটার দিকে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। শিক্ষকদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া (ন্যূনতম ৩ হাজার টাকা), শিক্ষক ও কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীরা জানান, সরকার বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, তবে…

বিস্তারিত

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে আগুন লাগার পর এখনো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসে আক্রান্ত হয়ে পাশের পোশাক কারখানার অন্তত ৩০ থেকে ৪০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। আজ বুধবার সকালে রাইজিং ফ্যাশন লিমিটেড নামের কারখানায় কর্মরত শ্রমিকেরা কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট, কাশি ও বমি করতে থাকেন। তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারান। পরে আহতদের স্থানীয় স্বপ্ন জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, “সকালে অন্তত ৭-৮ জন শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। একজন অজ্ঞান ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।” দুপুরে গিয়ে দেখা যায়, পোশাক কারখানাটি বন্ধ করে গেট…

বিস্তারিত

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এ সংক্রান্ত আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ১১ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের উপস্থিতির তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের সংগঠনের বৈঠকে অন্তর্বর্তী সরকার উৎখাত ও শেখ হাসিনাকে…

বিস্তারিত