Author: সংবাদ প্রবাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি)-কে ‘স্বেচ্ছাচারিতা’ ও বিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর সমালোচনা করেছে। নিবন্ধনের প্রক্রিয়ায় ‘শাপলা’ প্রতীকের বরাদ্দ সংক্রান্ত ইসির চিঠির জবাবে এনসিপি বলেছে, কমিশন তাদের ইচ্ছামতো প্রতীক বরাদ্দ দেওয়ার হুমকি দিচ্ছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলটি ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন এবং ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ জানিয়েছে। এর পরপরই ৩ আগস্ট, ২৪ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর পুনরায় চিঠির মাধ্যমে প্রতীকের তিনটি বিকল্প—শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা—বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়। দলটির অভিযোগ, ইসি সচিবালয় বারবার আবেদন উপেক্ষা করে ১৩ অক্টোবর একটি চিঠি পাঠিয়েছে, যা তারা ‘বিধি-বহির্ভূত’, ‘অনাকাঙ্খিত’, ‘স্বেচ্ছাচারী’ ও ‘বেআইনি’ আখ্যা দিয়েছে। এনসিপি…

বিস্তারিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ অবহেলার অভিযোগ তুলেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিমানবন্দরের অগ্নিনির্বাপন ব্যবস্থা কার্যকর ছিল না, যার ফলে দেশের ব্যবসায়ীদের হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান জানান,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। তবে রপ্তানি অংশ অক্ষত থাকায় কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়ীরা দ্রুত নতুন শিপমেন্ট ব্যবস্থা প্রয়োগের দাবি তুলেছেন।

বিস্তারিত

দীর্ঘ ৪২ দিনের অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল (১৯ অক্টোবর, রোববার) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অবকাশ শেষে প্রথম দিনে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক ও অন্যান্য আইনজীবীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন সংযোজন মালয়েশিয়া। আগামী ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ। পাঁচ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মেন্টর হিসেবে থাকছেন বাংলাদেশের তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। লিগটির ব্যবস্থাপনা, সম্প্রচার ও বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ, যারা বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ পরিচালনা করছে। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই টুর্নামেন্ট দক্ষিণ–পূর্ব এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখবে। এমসিএ সভাপতি মহিন্দা ভল্লিপুরম বলেন, “মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমে বিশ্বমানের ক্রিকেট উপহার দিতে আমরা প্রস্তুত।” আইপিজি প্রধান অনিল মোহন জানান, ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে এটি পুরো এশিয়ার…

বিস্তারিত

বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি। গত ১৬ অক্টোবর ইতালির রোমে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব ও অর্থ পাচার, আর্থিক অপরাধ দমন এবং অগ্নি তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনায় সম্মত হয়েছে। এছাড়া, মানব পাচার মোকাবিলায়…

বিস্তারিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাতে কৈখালী ইউনিয়নের পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালালে চোরাশিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে হরিণের মাংস ও পা উদ্ধার করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য সামগ্রী টেংরাখালী টহল ফাঁড়ির ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

বিস্তারিত

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে  গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ১৩০ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭টি স্থানে অভিযান চালানো হয়। এতে ১১৫ কেজি ইলিশ ও আনুমানিক ২ লাখ ৭২ হাজার ঘনমিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১২০টি অভিযান পরিচালনা করা হয়, যার মধ্যে ৩৯টি ভ্রাম্যমান আদালত।…

বিস্তারিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট। আগুনের কারণে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর থেকে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকাগামী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার কারণে বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা, এয়ার এরাবিয়া ও ক্যাথে প্যাসিফিকের কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ার ও মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও চট্টগ্রামে নেমেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যোগ দিচ্ছে। বিমানবন্দরের নির্বাহী…

বিস্তারিত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, তাদের তিনটি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হবো না।” সংবাদ সম্মেলনে এনসিপি যে তিন দফা দাবি তোলে, তা হলো— জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। এই আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের…

বিস্তারিত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৩ জন, আর ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন। ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের ২৬ হাজার ৬৩ জন। অন্য বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছেন: রাজশাহী ১০,১৩৭, দিনাজপুর ৬,২৬০, চট্টগ্রাম ৬,০৯৭, যশোর ৫,৯৯৫, কুমিল্লা ২,৭০৭, ময়মনসিংহ ২,৬৮৪, বরিশাল ১,৬৭৪ এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ১,৬০২ জন। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪,২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১,৬১০ জন।পাসের হার সাধারণ শিক্ষা বোর্ডে ৫৮.৮৩ শতাংশ, মাদরাসায় ৭৫.৬১ শতাংশ, এবং…

বিস্তারিত