Author: সংবাদ প্রবাহ
জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, চলতি অর্থবছরেই দেশের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে, যা সরকারের লক্ষ্যমাত্রার দুই বছর আগেই পূরণ হবে। চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ আখ্যা দিয়ে তাকাইচি বলেন, “মুক্ত ও স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে ভূরাজনৈতিক প্রতিযোগিতা মারাত্মকভাবে নড়বড়ে করছে।” চীনবিরোধী অবস্থানের জন্য পরিচিত তাকাইচি প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন টোকিও সফরে জাপান–যুক্তরাষ্ট্র সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি ও অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের সমালোচনা…
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি কাজ করবেন। ওয়াশিংটন ডিসিতে সিনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির শুনানিতে তিনি বলেন, “অনুমোদন পেলে ঢাকায় মার্কিন দূতাবাসের দলকে নেতৃত্ব দিয়ে উভয় সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করব, যাতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব আরও শক্তিশালী হয়।” তিনি উল্লেখ করেন, “২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের সরকার পরিবর্তন হয়েছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নতুন সরকার বেছে নেবে—যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।” ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ, আর যুক্তরাষ্ট্র দেশের অর্থনৈতিক সুযোগ, বাণিজ্য…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগির দেশে ফিরে আসবেন। সুনির্দিষ্ট তারিখটি জানার জন্য শিগগিরই তথ্য জানা যাবে।” সালাহউদ্দিন আহমদ আরও জানান, তারেক রহমান জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দলের চেয়ারম্যান যেকোনো আসন থেকে ভোটে অংশ নিতে পারবেন। অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, তা নির্ধারিত হবে তার শারীরিক অবস্থা অনুযায়ী। দল তার নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে দেশের প্রথম কৃষি জাদুঘর, যা কৃষির ইতিহাস, ঐতিহ্য ও প্রযুক্তির বিবর্তনকে তুলে ধরছে। জাদুঘরটি শুধু কৃষি উপকরণের প্রদর্শনী নয়, বরং গ্রামীণ জীবনের এক জীবন্ত দলিল। বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হোসেনের উদ্যোগে ২০০২ সালে এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরের বছর এটি উদ্বোধন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৭ সালে অধ্যাপক ড. মোশাররফ হোসাইন মিঞা জাদুঘরটি পুনরায় খুলে দেন। পাঁচ একর আয়তনের এই দৃষ্টিনন্দন স্থাপনায় রয়েছে অষ্টাভুজ আকৃতির মূল ভবন, কৃষি উপকরণ, বীজ সংগ্রহশালা, মাছের অ্যাকুরিয়াম, প্রাচীন খনার বচন ও ঐতিহ্যবাহী গ্রামীণ নিদর্শন। প্রদর্শিত বস্তুগুলোর মধ্যে…
কিশোরগঞ্জসহ দেশের আট জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন’ প্রকল্পটি স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি এবং ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অবসানের পথে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে। এছাড়া আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে। প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আছে। এখনই মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধির মতো আর্থিক সক্ষমতা রাষ্ট্রের হয়নি, তাই…
বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ রূপান্তরের পথে বাংলাদেশের পাশে রয়েছে কানাডা। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’–কে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন তিনি। সনদে মূল গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনের প্রতি রাজনৈতিক নেতৃত্বের অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর জাতির ঐক্যের প্রতীক, যা আগামী জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে…
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “এবার ভোটের মাঠে পাঁচ দিনের পরিবর্তে আট দিন বাহিনী রাখার প্রস্তাব এসেছে— নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন। এটি আমরা পরীক্ষা করে দেখব।” ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে। এছাড়া দেড় লাখ পুলিশ সদস্য এবং পাঁচ থেকে ছয় লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সোমবার (২০ অক্টোবর) বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠিত জানাজায় উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানাজার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, “জুবায়েদের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।” তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষক সমিতির সভাপতি বলেন, “সমাবর্তনে ক্যাপ পরানোর কথা ছিল, এখন তার লাশের সামনে দাঁড়াতে হচ্ছে।” উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “আমার ছাত্র জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।” ক্যাম্পাসে জানাজা শেষে আবেগঘন পরিবেশে সহপাঠীরা তার প্রতি শ্রদ্ধা জানান।
ইসরায়েলের অতি-ডানপন্থী মন্ত্রীরা গাজা উপত্যকায় আবারও আক্রমণ শুরু করার আহ্বান জানিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-পোস্টে বলেন, তিনি চান ইসরায়েলি বাহিনী ‘সর্বোচ্চ শক্তির সঙ্গে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করুক’। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি এক শব্দের পোস্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন: “যুদ্ধ!” প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, “যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।” নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে ‘কঠিন ও জটিল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে বলেন,…
