Author: সংবাদ প্রবাহ

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর ২০২৫) ভারত, চীন, রাশিয়া ও জাপান নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে আগের ঋণের অর্থ ছাড় অব্যাহত রয়েছে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) ঋণের কোনো নতুন প্রতিশ্রুতি দেয়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বাংলাদেশ মোট ১২১ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ৫৮ কোটি, বিশ্বব্যাংক ১.২৫ কোটি এবং অন্যান্য দাতা সংস্থা ৬১.৫ কোটি ডলার দিয়েছে। ঋণ ছাড়ে রাশিয়া শীর্ষে, রূপপুর পারমাণবিক প্রকল্পে ৪০.৭৭ কোটি ডলার দিয়েছে। মোট ঋণ ছাড় হয়েছে ১৬৬ কোটি ডলার, আর ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ১৫৮ কোটি ডলার। এ ছাড়া দিন দিন…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুস সংক্রমণের উপসর্গ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন তাঁর অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করেছেন। সেখানে হৃদরোগ, লিভার ও কিডনির সমস্যা, ডায়াবেটিস, বাত ও চোখের জটিলতা রয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান জাতির কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন এএফপি,…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি লিখেন, তারেক রহমানের বক্তব্যে ইঙ্গিত ছিল যে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, “তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ অথবা আপত্তি নেই।” পোস্টে প্রেস সচিব আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য…

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, “এই সময়ে তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন; আল্লাহর কাছে আরোগ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি।” ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো জটিলতা আরও বেড়েছে। চিকিৎসকেরা বলছেন, একটির চিকিৎসা দিতে গেলে আরেকটি সমস্যায় প্রভাব পড়ছে। বিএনপি নেতাদের দাবি, গত দুই দিনে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়ার…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। যে অভিযোগে তাঁদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি বলেন, রায় সংগ্রহের পর দেখা গেছে—একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। প্রসিকিউশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমৃত্যু দণ্ডের বিপক্ষে আপিল বিভাগে আবেদন জানানো হবে, যাতে শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া যায়। আইনে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। ১৭ নভেম্বর…

বিস্তারিত

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প ছিল এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।গত ২২ ও ২৩ নভেম্বর—দুই দিনে ঢাকাসহ আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকায়। পাঁচদিনের মাথায় এটি রাজধানীতে পঞ্চম কম্পন।

বিস্তারিত

দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার যুগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচনের ক’দিন আগে মাঠে গিয়ে প্রচারণা করলেই জেতা যাবে—এ ধারণা ভ্রান্ত। রাজনৈতিক দলগুলোকে সময় থাকতে জনগণের কাছে গিয়ে তাদের মতামত বোঝার আহ্বান জানান তিনি। রোববার (২৩ নভেম্বর) শাহবাগে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, অনেক এলাকার স্থানীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে মানুষ হয়রানির শিকার হচ্ছে, যার প্রতিক্রিয়া ভোটে সরাসরি পড়বে। তিনি আশা প্রকাশ করেন, এবার ভোটাররা বয়স, প্রতীক বা পুরোনো আনুগত্য নয়—যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি সারাদেশে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে। উত্তরাঞ্চলের…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ সকাল ও বিকেল—দুই সেশনে অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে প্রথম সেশনে ৪০টি সংস্থা এবং বিকেল ২টা থেকে দ্বিতীয় সেশনে আরও ৪১টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও…

বিস্তারিত

দেশে সাড়ে ৩১ ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল। গতকাল (২১ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারা দেশে অনুভূত ভূমিকম্পে আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে বা ভবন থেকে লাফ দেয়ার ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হন। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু ঘটে, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ও সন্ধ্যায় আরও দু’বার কম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় মাত্রা ৩.৩ রিখটার স্কেলে এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ঢাকা ও আশপাশের জেলায় মাত্রা ৪.৩ রিখটার স্কেলে কম্পন হয়। অনেক ভবনে ফাটল…

বিস্তারিত

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত আত্-ত্বরীক টাওয়ারের ষষ্ঠতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের পথে রওনা হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় বেলা ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটি একটি দশতলা বাণিজ্যিক টাওয়ার এবং আগুন লাগার উৎস এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের কাজ চলছে।তিনি আরো বলেন, রমনা থানার মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে…

বিস্তারিত