ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে সোমবার ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।
এক শোকবার্তায় হাইকমিশনার ও হাইকমিশনের সদস্যরা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, “এই দুর্ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।”

