ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি, বাকিরা হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের একটি উচ্চ বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরণ ঘটে। জাকার্তা পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। আমাদের বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে কাজ করছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, আহতদের পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য দুটি হাসপাতালে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

