ঝিনাইদহের সদর উপজেলার কাতলামারী গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—আরিয়ান (৫) ও তাসনিম (৬), তারা চাচাতো ভাই–বোন।
আরিয়ান কাতলামারী গ্রামের সোহেল রানার ছেলে এবং তাসনিম একই গ্রামের তারা মিয়ার মেয়ে। পরিবার জানায়, সকালে তারা প্রতিদিনের মতো নদীর ধারে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে আরিয়ান পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে তাসনিমও নদীতে পড়ে যায়। পরে অন্য শিশুরা ঘটনাটি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন, তবে ততক্ষণে দুজনই মারা গেছে।
কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আল মামুন জানান, পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

