সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাতে কৈখালী ইউনিয়নের পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালালে চোরাশিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে হরিণের মাংস ও পা উদ্ধার করা হয়।
জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য সামগ্রী টেংরাখালী টহল ফাঁড়ির ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

