মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

কিশোরগঞ্জসহ দেশের আট জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন’ প্রকল্পটি স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

প্রকল্পটির প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি এবং ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির বিরোধিতা করেন। তিনি বলেন, “হাওর এলাকায় পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না।”

তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়। একনেক সভায় সিদ্ধান্ত হয়, হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) সংশোধন করতে হবে।

Share.
Exit mobile version