সুইডেনের রাজধানী স্টকহোমে বাসের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাটি পরিকল্পিত নয়, বরং দুর্ঘটনা—এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের ব্যস্ত সময়ে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের সারিতে উঠে গেলে এই প্রাণহানি ঘটে।
পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাক্ষীদের বর্ণনা, ঘটনাস্থলের ছবি ও ভিডিও বিশ্লেষণে কোনো ইচ্ছাকৃত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হত্যার অভিযোগে বাসচালককে গ্রেপ্তার করা হলেও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ও আহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

