সোমবার | মার্চ ২ | ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, কুকুর, বিড়াল ও পোকাসহ বিভিন্ন প্রাণির কামড়ে একরাতেই ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় ঘটে।

আহতদের মধ্যে আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাটের দুই জনকে শিয়াল কামড় দিয়েছে। ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটক বানরের আক্রমণের শিকার হন। এছাড়া সাত জনকে বিড়াল, দুই জনকে কুকুর এবং এক জনকে পোকা কামড় দিয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন পেয়েছেন এবং বর্তমানে বাড়িতে ফিরে গেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আশিদ্রোন ও সিন্দুরখান ইউনিয়নের গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে পথচারীদের ওপর হামলা করেছে। আহত মামুন বলেন, “কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ শিয়াল আমাকে কামড় দিয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।”

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, সব আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Share.
Exit mobile version