সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামীকাল যুক্তরাষ্ট্র সফর করবেন। হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো তেল, নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতা আরও গভীর করা।
২০১৮ সালে ইস্তানবুলে সাংবাদিক ও সৌদি রাজপরিবারের সমালোচক জামাল খাসোগি হত্যার পর এটি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যুবরাজকে এ ঘটনায় অনুমোদন দেওয়ার অভিযুক্ত হিসেবে দেখলেও তিনি এটি অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক নতুন করে দৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ। ট্রাম্প ২০২৫ সালের মে মাসে সৌদি বিনিয়োগের প্রতিশ্রুতি কাজে লাগাতে চাইছেন। অন্যদিকে যুবরাজ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক প্রকল্পে অগ্রগতি চাইছেন। দীর্ঘদিনের সহযোগিতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা দেবে, আর যুক্তরাষ্ট্র তাদের পছন্দমতো তেল ক্রয় করবে।

