সুদানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া আধাসামরিক বাহিনী আরএসএফকে নির্মূল করতে মাঠে নামবে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে জরুরি বৈঠকে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী হাসান কাবরুন বলেন, “শান্তি অর্জনের চেষ্টা জন্য ধন্যবাদ, তবে যুদ্ধের প্রস্তুতি আমাদের বৈধ অধিকার।” হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শান্তি চুক্তি চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল সুদানের সংঘাতে যুক্ত, মূল উদ্দেশ্য সোনার খনি নিয়ন্ত্রণ। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, যার ফলে হাজার হাজার নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত। সাম্প্রতিক আরএসএফ হামলায় আল-ফাশার শহরে শতাধিক বেসামরিক নিহত হয়েছে।

