দেশে সাড়ে ৩১ ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল। গতকাল (২১ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারা দেশে অনুভূত ভূমিকম্পে আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে বা ভবন থেকে লাফ দেয়ার ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হন। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু ঘটে, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ও সন্ধ্যায় আরও দু’বার কম্পন অনুভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় মাত্রা ৩.৩ রিখটার স্কেলে এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ঢাকা ও আশপাশের জেলায় মাত্রা ৪.৩ রিখটার স্কেলে কম্পন হয়। অনেক ভবনে ফাটল দেখা দেয় এবং হেলে পড়ে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যে সর্বশেষ কম্পনের মাত্রা ৩.৭।
পরপর কম্পনে স্থানীয়রা আতঙ্কিত, ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

