ফরিদপুর সদরপুর উপজেলার সুইজগেটপাড় মাঠে নববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণের লক্ষে এইটি– ১০ ক্রিকেট টুর্নামেন্ট।
ক্রিকেট টুর্নামেন্টটি আজ বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন উদ্বোধন করা হয়। উদ্বোধনীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বয়স, শ্রেণি ও পেশার মানুষ, যারা মাদক মুক্ত একটি সমাজবিনির্মাণেবদ্ধ পরিকর। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচকে প্রদান করা হবেমহামূল্যবানগাছ, যা প্রকৃতি পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
টুর্নামেন্ট মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। আয়োজন করেছে আকোটের চর তরুণ– যুবসমাজ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জনঘংস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুবমাস্টার ও স্থানীয় জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ মেম্বার সহ আরো অনেকে বক্তব্য প্রদানকরেন।
টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য, “তরুণদের মাদক থেকে দূরে রাখি, ক্রীড়ায়উজ্জীবিত করি“। সেই লক্ষ্য মাথায় রেখে নববর্ষের শুরুতেই এইক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন বলেন, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

