মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

২০২৫ সালের ফিজিওলজি বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

জুরি আরও জানায়, তাদের আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে সহায়তা করেছে।

স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসা বিষয়ে নোবেল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের নোবেল সপ্তাহ। আগামী ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য ও ১০ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে নোবেল ঘোষণা হবে ১৩ অক্টোবর।

পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার, সঙ্গে ১৮ ক্যারেটের সোনার পদক ও একটি সম্মাননাপত্র।

Share.
Exit mobile version