জাপানে টানা দ্বিতীয় দিন শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৯ নভেম্বর) ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ সোমবার (১০ নভেম্বর) ৫.৮ মাত্রার ভূমিকম্প পূর্ব ইওয়াত প্রদেশের উপকূলে অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪.২৩ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এর আগের দিন ইওয়াতের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার সন্ধ্যার পর আফটারশক হিসেবে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার কয়েকটি কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছেন, ভূমিকম্প প্রায়শই আফটারশকের সঙ্গে যুক্ত থাকে।
