নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মান্দা উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মো. মকলেছুর রহমান মকেকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোট ১৫ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. তোফাজ্জল হোসেন টুকু, মো. নওফেল আলী মণ্ডল, মো. বেলাল হোসেন খাঁন, মো. শামসুল ইসলাম বাদল, অ্যাড কুমার বিশ্বজিৎ, মো. মোজাম্মেল হক মুকুল, মো. এমদাদুল হক, মো. আব্দুল মতিন, মো. ওবাইদুল হক, মো. বাবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মো. নুরুল ইসলাম ও মো. শহীদুজ্জামান সালেক।
দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটি মান্দা উপজেলায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

