বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের ছোটপোল এলাকায় রাস্তার উত্তর পাশে দোতালায় ‘হেডশট লাইফস্টাইল সেলুন‘ উদ্বোধনের জন্য এসেছিলেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ এবং জাকির চরিত্রে অভিনয় করা সাইদুররহমান পাভেল।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার বিকাল ৪:০০ টায় সেলুনটি উদ্বোধনের কথা থাকলেও তারকাদের উপস্থিত হতে প্রায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ভক্তদের।
নিজেদের প্রিয় তারকাদের এক নজর দেখতে আগ্রাবাদ এক্সেস রোডে জড়ো হন ভক্তরা। এতে সড়কের একপাশের যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় মানুষের ভিড়ে।
তবে তারকারা এসে পৌঁছালে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পরেও গাড়ি থেকে বের হয়ে সেলুন উদ্বোধনের জন্য ঢুকতেদেওয়া হয়নি তারকাদের।
মাইক্রোফোনে বারবার ভক্তদের শান্ত থাকার জন্য অনুরোধ করলেও সেটার তোয়াক্কা করেননি কেউই।
সেলুন কর্তৃপক্ষ এবং তারকারা নিজেরা গাড়ি থেকে মাথা বের করে ভক্তদের অনুরোধ করলেও কিছুতেই শান্ত করতে পারেনি।
মানুষের ভিড় ঠেলে গাড়ি থেকে বের হয়ে সেলুনে প্রবেশ করার জন্য রাস্তা পায়নি ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় চরিত্র কাবিলা এবং জাকির।
শেষের দিকে ভক্তরা গাড়িতে আঘাত করা শুরু করে। ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে একপর্যায়ে গাড়ির পার্টস খুলে নেওয়ার চেষ্টা করে। তখন এক প্রকার বাধ্য হয়ে ঘটনাস্থল ছেড়েচলে যেতে বাধ্য হন জনপ্রিয় অভিনেতা পলাশ এবং পাভেল।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা দৈনিক সংবাদপ্রবাহকে জানান,
অভিনেতা পলাশ এবং পাভেল সেলুন উদ্বোধনের জন্য চট্টগ্রাম আসছেন এই ব্যাপারে তাদেরকে আগে থেকে জানানো হয়নি।
তবে আগ্রাবাদ এক্স রোডে মানুষের অতিরিক্ত ভিড় দেখে সঙ্গে সঙ্গে সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন হালিশহর থানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সেলুন মালিক কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো কথাবলতে রাজি হননি।
নাম প্রকাশ না করা শর্তে একজন জানিয়েছেন, সেলুন মালিক কর্তৃপক্ষ ভেবেছিল সেলুন উদ্বোধনে জনপ্রিয় তারকাদেরকে ভক্তরা সাহায্য সহযোগিতা করবেন। এভাবে উশৃঙ্খলআচরণ করে তাদেরকে লাঞ্ছিত করে চট্টগ্রামবাসীর সুনাম নষ্ট করবে সেটা তারা কোনোভাবেই কল্পনা করেননি।
পরে দ্বিতীয় ধাপে জনপ্রিয় অভিনেতা পাভেল এবং পলাশ উদ্বোধনের জন্য আবারও গেলেসেখানে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে সেলুন কর্তৃপক্ষ এবং অভিনেতা সাইদুর রহমান পাভেলের সঙ্গে বারবারযোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

