মিশরের শারম আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তাঁর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন এবং এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তে সময় সংকটের কারণে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না।
এর আগে আজ সকালে হোয়াইট হাউস ও মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, নেতানিয়াহু গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন।

