জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে একমাত্র হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
নাসীরুদ্দীন আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি। সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।

