মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০–৭০ জনের মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুরমুখী হলে, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০–২৫ জন কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়।

দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা–জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে উপজেলা যুবলীগ নেতা কায়সার আহমেদ পাভেলের বাড়িতে ঢিল ছোড়া হলেও ক্ষয়ক্ষতি হয়নি।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে।

Share.
Exit mobile version