সোমবার | মার্চ ২ | ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া পাঁচ মামলার জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পাওয়া আইভীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক পাঁচটি আবেদন করেন। আজ (১২ নভেম্বর) চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং মামলাগুলোর শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সেলিনা হায়াৎ আইভীকে চলতি বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তিনি, পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে জয়ী হন।

Share.
Exit mobile version