মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছে সেনাসদর।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্টডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, “জনগণের মতো সেনাবাহিনীও চায় নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচন হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরতে পারবে।”

তিনি জানান, নির্বাচনের রূপরেখা অনুযায়ী সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ সীমিত আকারে চালু রয়েছে এবং নির্বাচনের সময়ের দায়িত্বকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হচ্ছে।

গত ১৫ মাস ধরে বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনী চ্যালেঞ্জিং অবস্থায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছে বলে জানান তিনি।

Share.
Exit mobile version