মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ সকাল ও বিকেল—দুই সেশনে অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে প্রথম সেশনে ৪০টি সংস্থা এবং বিকেল ২টা থেকে দ্বিতীয় সেশনে আরও ৪১টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিক আলোচনা করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ আচরণবিধি চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্র জানিয়েছে। কমিশন মনে করছে, পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আসন্ন সংলাপ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সহায়ক হবে।

Share.
Exit mobile version