মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সময়মতো হবে, যেখানে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত নতুন ভোটাররাও অংশ নিতে পারবেন।

ইউনূস জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত “জুলাই সনদ”-কে দেশের জন্য নতুন সূচনা হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, এবং বিমান–নৌ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। যুক্তরাজ্যের মন্ত্রী অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করে নিরাপদ ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দেন। ইউনূস জানান, সরকার বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে।

Share.
Exit mobile version