মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২৯ সদস্যকে আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে জেলাজুড়ে ২৬টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এর আগেও মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত আরও ২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে কিছু ককটেল, পেট্রল ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

তবে বৃহস্পতিবার সারাদিন জেলাজুড়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি, রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল ছিল স্বাভাবিক।

Share.
Exit mobile version