বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১০ নভেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
বৈঠকটি রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। খোলামেলা আলোচনা হবে।”
সূত্র জানায়, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান। আলোচনায় আগামী জাতীয় নির্বাচন, দলীয় মনোনয়ন, জুলাই সনদ, গণভোট, এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান এজেন্ডা হিসেবে আসতে পারে।
দলীয় সূত্রের ভাষায়, এটি “জরুরি ও নীতিগত” বৈঠক, যার সিদ্ধান্ত বিএনপির পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণে ভূমিকা রাখবে।
