মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সংস্থাটি। রোববার (৫ অক্টোবর) ওয়াসার সরকারি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৫ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৫ জন, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) পদে ১ জন এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদে ১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা ওয়াসার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের সময় যেকোনো সরকারি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত দৃষ্টিশক্তি, বুকের এক্স-রে ও রক্তের গ্রুপ–সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে।

Share.
Exit mobile version